অস্থিতিশীল বাজার। দ্রব্য-মূল্যের উর্ধ্বগতি। ঝুঁকিতে আমদানি-রপ্তানি খাত। ভেঙে পড়ছে ব্যাংকিং সিস্টেম। বাড়ছে ঋণখেলাপির দায়। মূল্যস্ফীতিতে টালমাটাল বিশ্ব। অজানা শংকা বিরাজমান ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে। দূর্ভিক্ষের অশনি সংকেতে পেরেশান জন-সাধারণ। এর কারণ কী? কী কারণে ঘটছে এমনটা? এসব সমস্যার সমাধান কোথায়? যে যাই বলুক বা যত ব্যাখ্যাই করুন; ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কিত এসব সমস্যার সমাধান একটাই—মানবতার নবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ধারা ও জীবনার্দশের অনুকরণ ও বাস্তাবায়ন। আল্লাহতায়ালা পবিত্র কোরআনের সুরা আহজাবের ২১ নং আয়াতে ইরশাদ করেছেন, ‘তোমাদের জন্য রাসুলের জীবনে রয়েছে অনুকরণীয় সুন্দরতম আদর্শ।’ সুতরাং ব্যবসা-বাণিজ্যগত এই ক্রাইসিস, অর্থনৈতিক মন্দা এবং নৈতিক ও মূল্যবোধের অবক্ষয় রোধে মহানবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্দরতম আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্য ও পেশা-ক্যারিয়ারে সফল হতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবসায়িক জীবনের ইতিহাস ও দিক-নির্দেশনার অনবদ্য একটি গাইডলাইনমূলক বই—‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ বইটির মূল বৈশিষ্ট্য হলো—বর্তমান সময়ের সফল মানুষরা ব্যবসা ও আত্মউন্নয়নের জন্য যেসব গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশল অনুসরণ করার কথা বলেন; সেসব গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশলকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের জীবনদর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি আধুনিক ব্যবসা উন্নয়নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কর্ম, আদর্শ ও দিক-নির্দেশনাসহ তাঁর রণনীতির প্রয়োগযোগ্যতা প্রমাণ করা হয়েছে। ব্যবসাজীবনে আপনি কি সফল হতে চান? শ্রম বিনিময় মাধ্যমে স্বার্থক একটি জীবন গড়তে চান? সফল একজন উদ্যোক্তা হিসেবে সফল একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা-ই কি আপনার জীবনের একমাত্র স্বপ্ন? সর্বপরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনার্দশের আলোকে সুন্দর একটি ক্যারিয়ার গড়ে আপনি কি সফল মানুষ হতে চান? তাহলে এই বই হবে আপনার জন্য সময়ের সেরা উপহার।
★★ ৫টি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে বইটি।
প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে মক্কা ও কুরাইশ বংশের বাণিজ্যিক ঐতিহ্যসহ মহানবির (সা.) ব্যবসায়িক জীবনের বিভিন্ন ইতিহাস।
দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে আত্মউন্নয়নমূলক বিভিন্ন অভ্যাসের কথা।
তৃতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে ব্যবসা উন্নয়নগত বিভিন্ন ব্যবস্থাপনা ও কৌশল।
চতুর্থ অধ্যায়ে তুলে ধরা হয়েছে মোটিভেশনাল বিভিন্ন দিক ও বিষয়। এবং
পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে আয়-উপাজন, ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, জাকাত-সাদাকা, ঋণ-করজে হাসানা, মার্কেটিং ও ব্র্যান্ডিং এবং অনলাইন ব্যবসার হালাল-হারাম প্রসঙ্গ।
★★ পাঠকের মন্তব্যের আলোকে বইটির বৈশিষ্ট্য ও বিশেষত্ব:
★ লেখকের বিশ্লেষণ বেশ গবেষণালব্ধ এবং তথ্যনির্ভর।
★ আধুনিক ব্যবসা ও স্টার্টআপ কালচারের সাথে নবীজির ব্যবসায়িক দর্শনের তুলনামূলক আলোচনা করা হয়েছে।
★ বর্তমান যুগের ব্যবসায়ীদের ব্যবসা পদ্ধতির সাথে নবীজির ব্যবসা পদ্ধতির তুলনা এবং কিভাবে ব্যবসা করলে লাভবান হতে পারেন তার সব বিষয়ই তুলে ধরা হয়েছে এই বইয়ে।
★ সহজবোধ্য ভাষা ও সাবলীল উপস্থাপন বইটিকে পাঠকের জন্য আকর্ষণীয় করে তুলেছে।
★ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নবীজির জীবনের বাস্তব শিক্ষা পাওয়া যায়।
★ এই বইটি পড়ে জানতে পারবেন হালাল উপায়ে বিজনেস করে কিভাবে স্বচ্ছলতা অর্জন করবেন এবং সাকসেস হবেন এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিজনেস স্ট্রাটেজি।
★ আমাদের নবীজি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) ছিলেন ইসলামের প্রথম উদ্যোক্তা, প্রথম অন্টারপ্রেনর।
★ তরুণ দের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বই।
★ মুসলিম ভাইদের ব্যবসা করার আগে এই বইটা একবার পড়া উচিত।
★ অত্যন্ত চমৎকার একটি বই, যারা অন্ট্রাপ্রেনর হবেন বা ভবিষ্যতে বিজনেস করবেন তাদের প্রত্যেকেরই এই বইটি পড়া উচিত।
★ এই বইটি ইসলামপ্রিয় মানুষের কাছে নতুন চিন্তার উদ্ভব ঘটাবে এবং উদ্যোক্তা হওয়ার পিছনে রাসুল সাঃ এর আদর্শকে সবার মধ্যে ধারণের অনুপ্রেরণা ও স্বপ্ন দেখাতে বিশাল ভূমিকা রাখবে।
★★ পাঠক সাজ্জাদের দৃষ্টিতে গ্রন্থটির কয়েকটি বৈশিষ্ট্য :
১. ব্যবসা-বাণিজ্য বিষয়ে এটিকে একটি সীরাত গ্রন্থ আখ্যা দেয়া যায়। রাসূল সা, সাহাবী, উম্মাহাতুল মুমিনীন এবং অন্যান্য নবীদের হালাল উপার্জনের পন্থা কেমন ছিল – এ বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে।
২. বিশেষত ব্যবসাবাণিজ্যের ক্যারিয়ারে একজন মুসলিম কিভাবে সফলতা অর্জন করবেন, সম্পূর্ণ সুন্নাহ নির্ভর থেকে আধুনিক পদ্ধতি ও ব্যবস্থাপনার সমন্বয় করে 5 keys : পঞ্চ অধ্যায়ের অবতারণা।
ক. ইতিহাস / ইসলামী আদর্শ জানা।
খ. আত্ম-উন্নয়ন / নিজেকে গড়ে তোলা।
গ. ব্যবসা-উন্নয়ন / ব্যবসায় সফলতা অর্জনের
কৌশল ও কর্মপন্থা।
ঘ. মোটিভেশন/ হতাশা নয়, তুমিও জিতবে…
ঙ. বিধিবিধান/ প্রাচীন ও আধুনিক তথা ইসলাম ও
বর্তমান পরিস্থিতিতে সফলতা অর্জনের কিছু
ফিকহী আলোচনা এবং 4p – 7p এর বিশ্লেষণ।
৩. গ্রন্থটি একটি গবেষণাধর্মী ও প্রামাণ্য গ্রন্থ। ৩৫৫ পৃষ্ঠার বইটিতে ৮৪২ টি রেফারেন্স সংযুক্ত। প্রতিটি পাতায় পাতায় রয়েছে আরবী ইবারত/ টেক্সট। ইলমী ও গবেষক প্রতিটি পাঠকের জন্য এখানে রয়েছে পরম তৃপ্তি ও স্বস্তি।
৪. নবীযুগে ব্যসাবাণিজ্য ও সম্পদ উপার্জনে নারীর অবদান ও অবস্থান তুলে ধরে আধুনিক মুসলিম নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন এবং এর কর্মপন্থা নির্ধারণ।
৫. একজন মুসলিমের জন্য গ্রন্থটি যেমন অনুসরণীয় আদর্শিক গাইডলাইন হতে পারে, অনুরূপভাবে একজন অমুসলিমের জন্যও এটি অনুসরণীয় হবে এভাবে যে, প্রাচীন যুগের নবী যেন আধুনিক যুগের একজন সত্যিকারের অন্ট্রারপ্রেনর।
পরিশেষে বলতে পারি, যারা ব্যবসা করেন বা ভবিষ্যতে উদ্যোক্তা হবেন তাদের প্রত্যেকেরই এই বইটি পড়া উচিত।
![দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]](https://i0.wp.com/www.acnojore.com/wp-content/uploads/2025/03/1000063928.jpg?fit=498%2C735&ssl=1)


![উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]](https://i0.wp.com/www.acnojore.com/wp-content/uploads/2025/03/1000063893.jpg?fit=300%2C463&ssl=1)
![উসুলুল ঈমান [ঈমানের মৌলিক নীতিমালা]](https://i0.wp.com/www.acnojore.com/wp-content/uploads/2025/03/1000063797.jpg?fit=300%2C450&ssl=1)
Reviews
There are no reviews yet.