একনজরে ঈমানের ৭৭টি শাখা-প্রশাখা 

একনজরে ঈমানের ৭৭টি শাখা-প্রশাখা 

১. লা ইলাহা ইল্লাল্লাহ বলা। -মুসলিম ১/৪৭ 

২. আল্লাহ তা’আলার উপর ঈমান আনা। -সূরা হাশর : ২২,২৩,২৪ 

৩. সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। একথার উপর বিশ্বাস করা। -সূরা বাকারা : ২৯ 

৪. ফেরেশতা সম্বন্ধে ঈমান আনয়ন করা। -নাবা : ৩৮ 

৫. আল্লাহর কিতাব সম্বন্ধে ঈমান রাখা। -সূরা বাক্বারা : ২ 

৬. সমস্ত নবি-রাসূল (আ.) সম্বন্ধে ঈমান রাখা ৷ -মুমিন : ৭৮ 

৭. আখিরাত সম্বন্ধে ঈমান রাখা। -সূরা মায়িদা : ৬৯ ৮. তাকদীর সম্পর্কে ঈমান রাখা। -সূরা ফুরকান : ২ ৯. জান্নাতের উপর ঈমান রাখা ৷ -সূরা মারইয়াম : ৬১ 

১০. জাহান্নামের উপর ঈমান রাখা । -সূরা আ’রাফ : ৪১ 

১১. অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা রাখা। -সূরা আলে ইমরান : ৩১ 

১২. আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টির জন্যই কারো সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করা। -মাজমাউয যাওয়াইদ : ১/৪৮৫ 

১৩. রাসূল (সা.) এর প্রতি ভালোবাসা রাখা এবং তাঁর আনুগত্য করা ৷ -সূরা আলে ইমরান : ১৩২

১৪. ইখলাস বা একনিষ্ঠভাবে ইবাদত করা। -আ’রাফ : ২ 

১৫. গুনাহ বা আল্লাহ ও তাঁর রাসূলের  অবাধ্যতা থেকে তাওবা করা । -সূরা বাকারা : ১৬০ 

১৬. অন্তরে আল্লাহর ভয় রাখা। -সূরা বাকারা : ২১ 

১৭. আল্লাহর রহমতের আশা করা। -সূরা যুমার : ৫৩ 

১৮. লজ্জাশীলতা বজায় রাখা। -মুসলিম : ১/৪৭ 

১৯. সর্বদা আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। -সূরা বাকারা : ১৫ 

২০. অঙ্গীকার রক্ষা করা।-সূরা বানী ইসরাঈল : ৩৪ 

২১. সবর বা ধৈর্য ধারণ করা। -সূরা আসর : ৩ 

২২. তাওয়াদু বা নম্রতা অবলম্বন করা। -ফুরকান : ৬৩ 

২৩. স্নেহশীল ও মমতাময়ী হওয়া । -তিরমিজী : ২/১৫ 

২৪. তাকদীরের উপর সন্তুষ্ট থাকা । -মুসলিম, কিতাবুল কদর ২/৩৩

২৫. সকল কাজ ও ক্ষেত্রে তাওয়াক্কুল বা একমাত্র আল্লাহর উপর ভরসা করা।-সূরা আলে ইমরান : ১৬০ 

২৬. অহংকার না করা। -মুসলিম : ১/৬৫ 

২৭. চোগলখুরী ও অযথা মনোমালিন্য বর্জন করা৷ 

সূরা হজ্জ: ৭৭

২৮. হাসাদ বা হিংসা বিদ্বেষ বর্জন করা । -বুখারি : ২/৮৯৬ 

২৯, ক্রোধ দমন করা। -সূরা আলে ইমরান : ১৩৪ 

৩০. অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা। -মুসলিম : ১/৭০ 

৩১. দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মহব্বত ত্যাগ করা। -বুখারি : ২/৯৪৯ 

৩২. কুরআন মাজীদ তিলাওয়াত করা। -মুসলিম : ১/২২০ 

৩৩. দ্বীনি (ইসলামি) জ্ঞান অর্জন করা। -বুখারি : ১/১৬ 

৩৪. দ্বীনি (ইসলামি) জ্ঞান শিক্ষা দেওয়া। -ইবনে মাজাহ : ১৯ 

৩৫. আল্লাহর কাছে প্রার্থনা করা। -তিরমিজী : ২/৬৬ 

৩৬. আল্লাহর জিকির করা। -বুখারি : ২/৯৪৮ 

৩৭. অপ্রয়োজনীয় কথা ও কাজ না করা। -সূরা মু’মিনূন : ৩ 

৩৮. পাক-পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। -তিরমিজী : ২/১০৭ 

৩৯. সালাত আদায় করা ও সমাজে প্রতিষ্ঠা করা। -সূরা মুযযাম্মিল : ২০ 

৪০. যথাযথভাবে যাকাত দেওয়া। -সূরা মুযযাম্মিল : ২০ 

৪১. সিয়াম পালন করা। -সূরা বাকারা : ১৮ 

৪২. হজ্ব পালন করা। -সূরা আলে ইমরান : ৯৭ 

৪৩. ইতিকাফ করা। -মুসলিম : ১/৩৭১ 

৪৪. ইসলামের জন্য প্রয়োজনে হিজরত করা। -সূরা নাহল : ৪১ 

৪৫. জায়েয মানত পুরা করা। -বুখারি : ২/৯৯১ 

৪৬. জায়েয শপথ (কসম) রক্ষা করা। -সূরা মায়িদা : ৮৯ 

৪৭. কাফ্ফারা আদায় করা। -সূরা মায়িদা : ৮৯ 

৪৮. কুরবানী করা। -সূরা কাউসার : ২ 

৪৯. সতর ঢাকা । -তিরমিজী : ২/১০৭ 

৫০. মৃত ব্যক্তির দাফন কাফন করা।-বুখারি-১/১৬৬ 

৫১. ঋণ পরিশোধ করা। -সূরা বাকারা-২৮২ 

৫২. ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা। -তিরমিজী : ১/২৩০ 

৫৩. সত্য সাক্ষ্য দেওয়া। -সূরা বাকারা : ২৮৩ 

৫৪. বিবাহের মাধ্যমে চরিত্র রক্ষা করা। –মু’মিনূনঃ ৫-৬ 

৫৫. পরিবারের সদস্যদের হক আদায় করা। -তিরমিজী : ২/১৮ 

৫৬. পিতা-মাতার খিদমত করা। -সূরা নিসা : ৩৬ 

৫৭. সন্তান লালন পালন করা। -সূরা আত-তাহরিম : ৬ 

৫৮. আত্মীয়তা রক্ষা করা। -মুসলিম : ২/৩১৫ 

৫৯. মনিবের আদেশ-নিষেধ মান্য করা। -সূরা নিসা : ৫৯ 

৬০. ন্যায় বিচার করা। -সূরা মায়িদা : ৪২ 

৬১. মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ থাকা ও আল্লাহর পথে জিহাদ করা । -সূরা বাকারা : ২৪৪ 

৬২. ইসলামি রাষ্ট্রের দায়িত্বশীলদের আনুগত্য করা। -সূরা নিসা : ৫৯ 

৬৩. দুই পক্ষের কলহ মিটিয়ে দেওয়া। -সূরা হুজরাত : ৯ 

৬৪. সৎ কাজে পরস্পর সহযোগিতা করা। -সূরা মায়িদা : ২ 

৬৫. সৎ কাজের আদেশ করা। -সূরা তাওবা : ৭ 

৬৬. অসৎ কাজে বাধা দেওয়া। -সূরা তাওবা : ৭১ 

৬৭. হদ বা ইসলামি দণ্ড বিধান (রাষ্ট্রীয়ভাবে) বাস্তবায়ন করা। -ইবনে মাজাহ : ১৮২ 

৬৮. ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যথাসাধ্য চেষ্টা করা। -মুসলিম : ১/৫১ 

৬৯. আমানতদারিতা রক্ষা করা। -সূরা মু’মিনুন : ৮ 

৭০. মানুষকে করজে হাসানা দেওয়া। -সূরা হাদিদ : ১১ 

৭১. পাড়া-প্রতিবেশির সাথে সদ্ব্যবহার করা। -বুখারি : ২/৯৫৯ 

৭২. অর্থ সম্পদের অপচয় না করা। -সূরা আ’রাফ : ৩১ 

৭৩. সালামের উত্তর দেওয়া। -সূরা নিসা : ৮৬ 

৭৪. হাঁচি দাতার উত্তর দেওয়া। -বুখারি : ১/১৬৬ ৭৫. কাউকে কোন প্রকার কষ্ট না দেওয়া। -বুখারি : ১/৬ 

৭৬. মদ, জুয়া, পূজা বর্জন করা। -সূরা মায়িদা : ৯০ 

৭৭. রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। -মুসলিম : ১/৪ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!