প্রোডাক্টিভ মুসলিম-Productive Muslim

৳ 280.00

Category:

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।
লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।
ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।
বিশেষভাবে এই বইটি থেকে জানতে পারবেন :
★ কীভাবে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন?
★ কীভাবে ঘুম, পুষ্টি ও ফিটনেস নিয়ন্ত্রণ করবেন?
★ কীভাবে ব্যক্তিগত জীবনের বাইরে সামাজিক পরিমণ্ডলেও প্রোডাক্টিভ হয়ে উঠবেন?
★ কীভাবে ব্যক্তিজীবন, সামজিক জীবন, ক্যারিয়ার এবং দ্বীন-দুনিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করে চলবেন?
★ মানসিক বিচ্ছিন্নতা এড়িইয়ে কীভাবে আপন লক্ষ্যে ফোকাস ঠিক রাখবেন?
★ কীভাবে প্রোডাক্টিভ হ্যাবিট গড়ে তুলবেন এবং ইফেক্টিভ রুটিন তৈরি করবেন?
★ বয়ঃসন্ধিক্ষণে কীভাবে নিজের ফোকাস ধরে রাখবেন?
★ কীভাবে সময়ের সদ্ব্যবহার করে দুনিয়ার পাশাপাশি পরকালের জীবনকে সমৃদ্ধ করবেন?
★ কীভাবে প্রোডাক্টিভিটির অভ্যাস ও রুটিন তৈরি করবেন?
★ রমাদানে কী করে প্রোডাক্টিভিটি বজায় রাখবেন?
★ কীভাবে সময়ের সদ্ব্যবহার করবেন?
★ কীভাবে সময়কে আখিরাতের জন্য বিনিয়োগ করবেন?
★ নব প্রজন্মের ছেলে মেয়েরা কিভাবে আলোর পথে থাকবে অন্ধকার পথে যেনো যেতে না পারে বইটি তে তা তুলে ধরা হয়েছে।
★ জীবনে চলার পথে দুইটি পথ রয়েছে আলো অন্ধকার কিভাবে তারা সঠিক পথ বেচেঁ নিবে কিভাবে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসবে হেদায়েতের পথে ফিরে আসবে।
★ এই বইটি কি কেবল মুসলিমদের জন্য প্রযোজ্য?
বইটি বিশেষত মুসলিমদের উদ্দেশ্য করে লেখা হলেও মুসলিম-অমুসলিম নির্বিশেষে এ থেকে উপকৃত হতে পারবে।
★★ এই বইয়ে আলোচিত—আমাদের জীবনের উদ্দেশ্য কী?
মানুষের শ্রেষ্ঠত্ব; মানুষ, সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের আন্তঃসম্পর্ক; মানবজাতির প্রতি আমাদের দায়বোধ; পৃথিবীর কাছে ঋণস্বীকার—এসব কমন ভ্যালুজ আমাদের প্রত্যেকের জানা দরকার, যেন বৃহত্তর মানবিক স্বার্থে একটি বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ সবুজ পৃথিবী গড়ে তুলতে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি।

অন্যান্য প্রোডাক্টিভিটি বইয়ের তুলনায় এর বিশেষত্ব কী?
দেহের একটি আত্মা আছে—বিষয়টি এমন নয়, আসলে আমাদের ‘আত্মার জন্য এ-দেহটি। সৃষ্টি হিসেবে মানুষ যতটা-না দৈহিক, তার চেয়ে বেশি আত্মিক। পশ্চিমা ধ্যানধ্যারণার আলোকে প্রোডাক্টিভিটি কিংবা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর লিখিত যাবতীয় বইয়ের প্রধান দুর্বলতা—এই আত্মা ও আধ্যাত্মিকতার মতো একটি শাশ্বত সত্যকে এড়িয়ে যাওয়া।
আমাদের দেহ দুর্বল, ভঙ্গুর ও পঁচনশীল। পক্ষান্তরে আমাদের আত্মা হলো শাশ্বত। তাই আত্মা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার করে যে কর্মকৌশল দাঁড় করানো হয়, তাতে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সফলতা অর্জিত হলেও, জীবনের বৃহত্তর সফলতার প্রশ্নে তা চূড়ান্তভাবে ব্যর্থ। এ জন্য মানবসত্তার পূর্ণ বিকাশ এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সফলতার জন্য দরকার এমন এক অত্যুজ্জ্বল জীবনদৃষ্টি ও কর্মকৌশল, যা একজন মানুষকে দুনিয়াতে প্রেডাক্টিভ হওয়ার পাশাপাশি অনন্তকালের পরকালীন জীবনের ব্যাপারেও প্রোডাক্টিভ হতে সাহায্য করতে পারে। এই এখানটাতে প্রোডাক্টিভ মুসলিম বইটি এই ইন্ডাস্ট্রির পশ্চিমাধারার আর-সব বই থেকে আলাদা এবং এক অপার্থিব স্বকীয়তায় উজ্জ্বল।
★★ বইটিতে মোটাদাগে ৯ টি অধ্যায় আছে। প্রথমদিকে প্রোডাক্টিভিটিকে অতি চমৎকার ভাবে ব্যাখ্যা করে ইসলামের সাথে এর সম্পর্ক বা যোগসূত্র দেখানো হয়েছে। এরপরে তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তিনটি ডাইমেনশনে প্রোডাক্টিভিটির প্রয়োজনীয়তা এবং অর্জনের উপায় বাতলে দেয়া হয়েছে। ডাইমেনশন তিনটি হলো,
★ স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি
★ ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এবং
★ সোশ্যাল প্রোডাক্টিভিটি।
এখানে আপনি আত্মগঠনের নানা দিকনির্দেশনা পাবেন। তবে প্রচলিত আত্মগঠনমূলক বইয়ের সাথে এর মূল পার্থক্য হলো , অন্যসব বইগুলোতে শুধু বাহ্যিক আত্মগঠনের নির্দেশনা পাওয়া যায়। কিন্তু নিজেকে গড়তে হলে যে সবার আগে আত্মার উন্নতি প্রয়োজন তা আমরা প্রচলিত বইয়ে পাই না, পাই এখানে। আর এটিই এই বইকে করে তুলেছে অনন্য ও সবার প্রিয়। এছাড়াও বইয়ের আরো চ্যাপ্টারে প্রোডাক্টিভিটির গভীর এবং ঠান্ডা মস্তিষ্কে উপলব্ধিযোগ্য বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে। কীভাবে প্রোডাক্টিভ হয়ে ওঠা যায় সে বিষয়ও বাদ যায়নি। এবং সবজায়গায় বারবার করে ইসলামের সাথে প্রোডাক্টিভিটির নিপুণ এবং ঘনিষ্ঠ মেলবন্ধন প্রদর্শন করা হয়েছে। এতসব বিষয় আপনার মনের মাঝে বাইয়ে দেবে আনন্দ ও প্রশান্তির হাওয়া। আপনার মনে আলোড়ন তুলবে নিজেকে একজন প্রোডাক্টিভ মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করানোর জন্য।
★★ পাঠকের মন্তব্যের আলোকে বইটির বৈশিষ্ট্য ও বিশেষত্ব:
★ সকালে ঘুম থেকে উঠে পরবর্তী দিন ঘুম থেকে উঠার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি স্টেজে সময়ের সদ্ব্যবহার করে কিভাবে আমরা প্রোডাক্টিভ হতে পারি, এমনকি মৃত্যুর পরেও আমরা কিভাবে প্রোডাক্টিভ হতে পারি তা এই বইটিতে খুব সুন্দরভাবে ব্যাখা করে দেওয়া আছে।
★ প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হব? উত্তর গুলো পাওয়া সম্ভব প্রোডাক্টিভ মুসলিম বইটি তে।
★ আমি বেশ কয়েকটি অনুবাদ গ্রন্থ পড়েছি, তবে সত্যি বলতে প্রোডাক্টিভ মুসলিমের এই অনুবাদের মত এত চমৎকার অনুবাদ আগে দেখি নি। সহজ বোধগম্য ভাষার ব্যবহার এবং মূল লেখকের বুদ্ধিদীপ্ত অলংকরণ আমাকে সত্যিই অভিভূত করেছে। এই বইটি আমার কাছে একটি পূর্ণ এবং আদর্শ জীবনদর্শন মনে হয়েছে। আমার পরামর্শ থাকবে সবাই যেনো অন্তত একবার হলেও এই বইটি পড়ি।
★ বইটি আপনাদেরকে পড়ার জন্য রিকমেন্ড করবো কেননা বইটি আপনার আর চোখ খুলে দিবে।
★ প্রোডাক্টিভ মুসলিম বইটি ছোট বড় নির্বিশেষে সকল মুস্লিমের জন্য Highly Recommended একটি বই। এই বইটি একটি Proper Guideline দুনিয়ার এই স্বল্প সময়কে সর্বোচ্চ ব্যবহার করে আখিরাতে সর্বোচ্চ ফলাফল লাভ করার জন্য।
★ রুটিন মাফিক ইসলামিক জীবন পরিচালনার জন্য খুবই উপযোগী একটা বই।
★ একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে ইবাদাত, দৈনন্দিন দুনিয়াবি কাজকর্ম, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সমাজের সাথে কিভাবে সামঞ্জস্য রেখে জীবন পরিচালনা করা যায় সেসব ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে বইটাতে।
★ যারা ব্যাস্ত ও এলোমেলো জীবন কে সুন্দর ভাবে গুছিয়ে নিতে চায় তাদের জন্য বই টি বেস্ট হবে।
★ এক কথায় অসাধারণ বই। আল্লাহর ইচ্ছায় এটি জীবন পরিবর্তন করতে সক্ষম। আপনি যদি অলসতায় ভোগেন এবং অলস জীবনযাপন থেকে বেরিয়ে আসতে চান। এটি পড়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
★ প্রত্যেকটি অধ্যায়ের শেষে ফ্লোচার্টের মাধ্যমে মুল বিষয় (key point) গুলো তুলে ধরা হয়েছে। যার কারণে মূল বিষয়গুলোকে ছবির মাধ্যমে মনে রাখতে সুবিধা হবে।
★ প্রোডাক্টিভিটি আর ইসলামিক লাইফ স্টাইলের মধ্যে সমন্বয় কিভাবে করা যায় এই বিষয়ে লেখক খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
★ জীবনের লাইফ স্টাইলকে কীভাবে সুখ ও স্বাচ্ছন্দময় করে গড়ে তোলা যায় সেই বিষয় বিস্তারিত বলা হয়েছে।
★ প্রোডাক্টিভ মুসলিম বইটি যে কারো মানুষের জীবন পালটে দিতে যথেষ্ট। একজন মুসলিম হিসেবে বইটি সবার পড়া উচিত। সমৃদ্ধ ব্যক্তিগঠন, ক্যারিয়ার , মানসিক এবং শারিরিকভাবে সক্ষম হতে এই বইটির বিকল্প নেই। একজন মুসলিমকে কিভাবে চলতে হয় তা খুব সুন্দরভাবে বলা হয়েছে।
★ আপনি যদি মুসলিম শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই বইটি আপনার জন্য। আপনার অনেক সমস্যার সমাধান বইটিতে আছে। আপনার উত্তর গুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। সর্বোপরি বইটি শেষ করে আপনি শান্তি অনুভব করবেন এবং একটা নতুন পথের যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ।
★ বইটি আমাদের মতো সাধারন মুসলিমের জন্য সত্যিই অসাধারণ। প্রতনিয়িত বইটি কাছে রাখি এবং প্রতি মুহুর্তে নিজেকে সৃষ্টিকর্তার জন্য নিজেকে প্রোডাক্টিভ করে গড়ে তোলার চেষ্টা করি।
★ এই বইটা আপনার নিজের সম্পর্কে ভাবনাগুলিকে আরো শক্তিশালী করবে আপনার নিজেকে নিয়ে চিন্তা গুলিকে সাজাতে সাহায্য করবে ।” আর্ট অফ লাইফ ” বেচে থাকার উদ্দেশ্য এবং বাঁচার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান।
★ বইটিতে মূলত একজন মুসলিমের দিন কেমন ভাবে কাটানো উচিৎ তার নির্দেশনা দেওয়া রয়েছে।
★ একেকটা অধ্যায় শেষে একটা করে রোডম্যাপ এঁকে দেওয়া। এই চিত্রগুলো সম্পূর্ণ অধ্যায়ের সারসংক্ষেপ হিশেবে দারুণভাবে কাজ করে! ফলে, চাইলেই এক নজরে ম্যাপটা দেখে পদ্ধতিটা মনে করে ফেলা যায়। তাছাড়াও বিভিন্ন ছক, প্ল্যানার-জাতীয় ডায়াগ্রামগুলো আকর্ষণীয় এবং উপকারী।
★ অসাধারন একটা বই। সময়ের প্রয়োজনীয়তা বুঝতে পারা, নিজেকে পরিবর্তনের জন্য, অলসতা কে জয় করার জন্য এটি সহায়ক।
★ বইটির কভার ও পৃষ্ঠা কোয়ালিটিও অনেক ভালো।
★ বইয়ের মূলকথা মুমিনরা কখনো আনপ্রোডাক্টিভ হতে পারে না।
★ জীবন পরিবর্তন এর জন্য productive muslim বইটির বিকল্প নেই!
★ অত্যন্ত ভালো একটি বই, এই বই থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, বিশেষ করে আল্লাহর উপর ভরসা, ইসলামের পথে জীবন পরিচালিত করলে নিশ্চিত উভয় জগতে সাফল্যমন্ডিত হওয়া যাবে, লেখক এই বিষয়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
★ বইটি যতই পড়ছি ততই অবাক হচ্ছি। আধুনিক জ্ঞান এবং ইসলামিক জ্ঞানের এক অপূর্ব সং মিশ্রণ রয়েছে বইটিতে।
★ দ্যা প্রোডাক্টিভ মুসলিম বইটির এই অনুবাদ পড়ে আমার কাছে খুবই ভাল লেগেছে। আমি অনেক কটি অনুবাদ পড়লাম তবে এত সুন্দর অনুবাদ যে পড়ে মনে হবে বাংলাতেই লিখেছেন মূল লেখক।
★ সত্যিই অসাধারণ একটা বই। আসলেই প্রোডাক্টিভিটি কী তা এই বইটি পড়ে বুঝেছি।
★ বইটি একবার পরলে বারবার পড়তে মনে চাইবে। আরো একটি কথা উপহার দেওয়ার জন্য পছন্দনীয় একটি বই।
★ গ্রন্থটিতে একজন মুসলিমের সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ সময়টাকে ইসলামের প্রোডাক্টিভ গন্ডির ভেতরে বেঁধে ফেলার দারুণ উপায় ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বিষয়টা কেমন, ইসলামের সাথে প্রোডাক্টিভিটির সম্পর্ক,আত্মিক,শারীরিক,
মানসিক এমনকি সামাজিক জীবনে এর ভূমিকা, জীবনের লক্ষ্যের সাথে প্রোডাক্টিভিটির সংযুক্তি, রমাদানে প্রোডাক্টিভ থাকার উপায়- কিছুই যেন বাদ যায়নি ব‌ইটিতে।
★ বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মুসলিমের জন্য‌ই ব‌ইটি পড়া এবং অনুশীলন করার একান্ত দাবি রাখে।
★ যদি আফসোস করতে চান জীবনে কোনো বই না পড়ার জন্য, তাহলে এই বইটি আপনার জন্য। প্রত্যেক মুসলিমের দরকার এই বইটি পড়া।
★ বইটি পাঠককে একজন প্রডাক্টিভ মুসলিম হতে সাহায্য করবে।
★ অনেক ভালো একটা বই, যথেষ্ট জ্ঞান দীপ্ত আলোচনা করা হয়েছে।
★ Highly recommended book for productive Muslim.
★ একজন মুসলিম কিভাবে প্রোডাক্টিভ জিবন গড়বে তা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
★ বইটির নামই বইটির পরিচয়।
★ জীবন পালটে দেওয়ার মত একটা বই।
★ জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পালটে দেবার মতো একটি বই ইনশাআল্লাহ।
★ বইটি আপনার চিন্তাকে বদলে দিবে ইনশাআল্লাহ।
★ এই বইটি অন্যসব আত্মউন্নয়নমূলক বই থেকে আলাদা।
★ বইটি এযাবৎকালে লেখা আত্মোন্নয়নমূলক সেরা বইগুলোর একটি।একজন সচেতন মুসলিম হিসেবে আপনি যদি ক্রমাগত আত্মোন্নয়নের মাধ্যমে উম্মাহর বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করতে গিয়ে ইহকালীন ও পরকালীন জীবনের মধ্যে সমন্বয় করতে অন্ধকারে হাতড়ে বেড়ান,তবে আপনাকে নক্ষত্রের মতোই পথ দেখাবে এই বইটি।
★★ বইটি কেনো পড়বেন?
✍ আপনি দুনিয়ার মোহে পরে আছেন অন্ধকার জীবনে পরে আছেন দ্বিনের পথে ফিরতে পারছেন না আলোর সন্ধান খুজে পাইতেছেন না। দ্বিনের পথে ফিরে এসেও আবার অন্ধকার পথে চলে যান। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍আপনি অন‍্যের সুখ দেখে প্রাপ্তি দেখে নিজের অপ্রাপ্তি জন‍্য হীনমন‍্যতায় ভোগেন এবং জীবনে হতাশা ও দুর্দশায় ভরিয়ে দেন। এই গুলো থেকে আপনি ফিরতে চান কিন্তু ফিরতে পারেন না তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ এই বইটি আপনার জন‍্য যদি আপনি ভাবেন আল্লাহ্ অমুককে এত বেশি ধন সম্পদ দিয়েছে আমাকে দেন না কেনো। হিংসা মারাত্মক গুনাহ। আপনি এই হিংসা থেকে ফিরতে চান ফিরতে পারছেন না। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ আপনি দুঃখে কষ্টে আছেন। একের পর এক এক বিপদ আপনার আসছে। সহ‍্য করতে পারছেন না। আল্লাহ কেনো আমাদের দুঃখ কষ্ট দেন। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ ঘৃনা করা হলো কুফর। আপনি কাউকে ঘৃনা করে। যেনে বা না যেনে করেন। যদি জানেন ঘৃনা কুফর তারপর ও এই ঘৃনা থেকে ফিরতে পারছেন না তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ বিদাত কি? বা বিদাত থেকে শত চেষ্টা করে ও ফিরতে পারছেন না। আপনি নামাজ রোযা করেন পর্দা করেন আল্লাহর রহমতে সকল আমল করার চেষ্টা করেন। কিন্তু বিদাত থেকে ফিরতে পারছেন না। তাহলে আল্লাহ্ আপনার কোনো ইবাদতই কবুল করবেন না।আল্লাহ্ সবাই কে ক্ষমা করলেও শিরক ও বিদাত কারিকে ক্ষমা করবেন না। যদি এই পথ থেকে ফিরে আসতে চান তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ আপনি পর্দা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। লোকে কি বলবে মানুষ কি বাজে কথা বলবে। আপনি মানুষের কথা কিভাবে ইগনোর করে পর্দা করবেন তা এই বইটিতে সম্মানিত লেখক তা তুলে ধরেছেন। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তাহলে এই বইটি আপনার জন‍্য।

★★ বইয়ের বিষয়বস্তু: বইটি একটি পার্সোনাল ডেভলপমেন্টের বই । বইটি শুরু থেকে শেষ পর্যন্ত, সম্পূর্ণই ব্যবহারিক—ওয়ার্কবুক । বইটি মোটিভেশনাল কোনো বই নয়, তবে মোটিভেটেড হওয়ার মতো অনেক কিছুই পাবেন এতে।
এতে আছে—আমাদের মেধা, সময় ও শ্রমকে কাজে লাগিয়ে ব্যক্তিজীবন ও ক্যারিয়ার গঠনের বাস্তবধর্মী কিছু কর্মকৌশল । বইটিতে মোট ৯ টি অধ্যায় আছে । এতে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে । যেমনঃ–
স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, ফিজিক্যাল প্রোডাক্টিভিটি, সোশ্যাল প্রোডাক্টিভিটি, রমাদান প্রোডাক্টিভিটি এবং মৃত্যু পরবর্তী প্রোডাক্টিভিটি । মৃত্যুর পরেও একজন মানুষ কিভাবে প্রোডাক্টিভ থাকবে তা নিয়ে বলা হয়েছে । উপস্থাপন করা হয়েছে- আল্লাহর রাসূলের দৈনন্দিন জীবনের প্রতিষ্ঠিত সুন্নাহ্ গুলোকে । বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ঠ সব আলোচনা । লেখক কুরআন থেকে শুরু করে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে ।
★★ বইটি যাদের জন্য:
★ যদি মনে করেন, সময়ে বরকত পাচ্ছেন না, সময়কে সঠিকভাবে ব্যবহার না করার ফলে কোনো সফলতাই আসছে না তাহলে এই বইটা আপনার জন্য ।
★ এ ধারনা যদি আপনার মনে থেকে থাকে যে- “এই বিশ্বায়নের যুগে-এত ব্যস্ততার মাঝে কুরআন-হাদিস অনুসারে আমাদের ব্যক্তি জীবনের রুটিন মিলানো সম্ভব না”, তাহলে এই বইটা আপনার জন্য ।
★ আপনি যদি চান দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করার মাধ্যমে জীবনকে সার্থক করতে এবং একই সাথে নিজেকে একজন ভাল মুসলিম হিসেবে গড়ে তুলতে, তবে এই বইটি হবে আপনার জন্য একটি আদর্শ গাইডলাইন ।
★ শিক্ষার্থী ও চাকুরীজিবিদের জন্য এই বইটার গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রোডাক্টিভ মুসলিম-Productive Muslim”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!