দ্য ক্যাডার

Category:

৭টি কারণে ৪৭-তম বিসিএস পরীক্ষার্থীরা ‘দ্য ক্যাডার’ বইটি পড়বেন
————————————————————

নবীন (Beginner) বিসিএস পরীক্ষার্থীর সমস্যার ৭টি ধরন ও তার সমাধানঃ

বিসিএস পরীক্ষার ফরম পূরণ থেকে শুরু করে চূড়ান্ত নিয়োগ পাওয়া পর্যন্ত নবীন বিসিএস পরীক্ষার্থীরা অন্তত ৭ ধরনের সমস্যার মুখোমুখি হয়। এ সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ হয়না।

‘দ্য ক্যাডার’ বইটি যেভাবে একজন নবীন বিসিএস পরীক্ষার্থীর ৭টি সমস্যার সমাধান দিচ্ছে:

১. বইটি বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির System-Loss কমিয়ে দ্রুত ও কার্যকর প্রস্তুতি নিতে সহায়তা করছে।
পরীক্ষার প্রস্তুতিতে ও পরীক্ষার হলে ‘সময়’ খুব বড়ো একটা ডিফাইনিং ফ্যাকটর। বিখ্যাত ফরাসী সেনাপতি ‘নেপলিয়নের’ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে মাত্র ৪ মিনিট দেড়িতে পৌঁছানোর কারেণে ‘নেপলিয়ন’ ‘ওয়াটার-লু’ যুদ্ধে পরাজিত হয়েছিলেন।

বিসিএস পরীক্ষা এক ধরনের যুদ্ধই বটে! পরীক্ষার্থীরা পরীক্ষা-প্রস্তুতি বহির্ভূত নানামূখী কাজে সংশ্লিষ্ট থাকে বলে প্রস্তুতি নেওয়ার সময় কম পায়। আবার সময় বেশি থাকলেও সঠিকভাবে পড়াশোনা না করলে সিস্টেম লস হয়, পণ্ডশ্রম হয়।

তিন ঘন্টা চোখ বন্ধ করে রাখলে যেমন তিন ঘন্টা ঘুম হয়না, তেমনি তিন ঘন্টা টেবিলে বসে থাকলেও তিন ঘন্টা পড়াশোনা হয়না।
অল্প সময়ে দ্রুত প্রস্তুতি নিতে চাইলে আপনার পাঠ-পরিকল্পনাটা হতে হবে সলিড। ‘দ্য ক্যাডার’ বইটির প্রথম অধ্যায়ে ১৫টি উপায় অবলম্বন করে কীভাবে স্বল্প সময়ে কার্যকর প্রস্তুতি নেওয়া যায় সেই কৌশলগুলোর কথা লিখেছি যা বিসিএস পরীক্ষার্থীদের দারুন কাজে দিচ্ছে বলে জানতে পেরেছি।

[বি.দ্র.: ‘দ্য ক্যাডার’ বইটিতে ‘Data-Based Suggestions-DBS’ যুক্ত হয়েছে, যা প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার সময় বাঁচিয়ে দেবে অন্তত ৪০%। বিষয়ভিত্তিক দেওয়া এই ‘DBS’ ‘দ্য ক্যাডার’ বইটির একটি ইউনিক শক্তির যায়গা যা দ্রুততর ও অধিকতর কার্যকর করবে প্রিলিমিনারি প্রস্তুতি। ]

২. বইটিতে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস, বিষয়ভিত্তিক পঠিতব্য বইয়ের তালিকা ও বিষয়ভিত্তিক প্রস্তুতি কৌশল দেওয়া আছে যা আমি বিভিন্ন ক্যাডারের বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনা করে, অনলাইনে-পত্রিকায় বিভিন্ন ক্যাডার কর্মকর্তার পরামর্শ এনালাইসিস করে ও নিজে দু’বার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা থেকে লিখেছি।

ফলে পরামর্শগুলো যেমন গুছানো হয়েছে, তেমনি হয়েছে দ্রুত প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহায়ক। পরীক্ষার্থীরা অহেতুক আজেবাজে বই কেনা ও পণ্ডশ্রম দেওয়া থেকে বেঁচে যাচ্ছে। এতে বাঁচছে সময়, বাঁচছে অর্থ।

৩. বিসিএস ভাইভার ১২টি দিক নিয়ে আছে স্টেপ-বাই-স্টেপ প্র্যাক্টিক্যাল পরামর্শ যা বাজারের কোনো ভাইভা প্রস্তুতি গাইডে নেই।

‘দ্য ক্যাডার’ বইয়ের ভাইভা প্রস্তুতি কৌশল অধ্যায়টিকে কয়েকজন বিসিএস কর্মকর্তা অনন্যসাধারণ বলেছেন। ভাইভার অপ্রত্যাশিত বিপর্যয় একজন বিসিএস পরীক্ষার্থীর সব পরিশ্রমকে ব্যর্থতায় পর্যবসিত করে। ‘দ্য ক্যাডার’ বইয়ের প্র্যাক্টিক্যাল টিপ্সগুলো সত্যিকার অর্থেই বিসিএস সহ যেকোনো চাকরির জন্য সহায়ক।

৪. ‘দ্য ক্যাডার’ বইটির অধ্যায়-৫ এ দেওয়া বিসিএস স্বাস্থ্য পরীক্ষার ধরন ও প্রাক-প্রস্তুতি বিষয়ক পরামর্শগুলো পরীক্ষার্থীদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ও ভুল ধারনা দূর করবে।
আমি অনেক পরীক্ষার্থীর ই-মেইল পেয়েছি যেখানে তারা তাদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বিসিএস পরীক্ষা দেবে কিনা এই নিয়ে দোটানায় ভুগছে। উক্ত অধ্যায়টি পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে অনেক অস্পষ্ট ধারনা স্পষ্ট করবে।

৫. ‘দ্য ক্যাডার’ বইটিতে পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশন নিয়ে আছে বিস্তারিত আলোচনা।

পুলিশ ভেরিফিকেশনের সময় অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। বইটিতে দেওয়া পরামর্শগুলো পড়ে পুলিশ ভেরিফিকেশনের সময় প্রার্থী তদানুসারে সতর্ক থাকতে পারবেন।

৬. সঠিক ক্যাডারক্রম চয়েজ করা একটা ট্রিকি কাজ।

ক্যাডার চয়েজের সময় অনেক পরীক্ষার্থী বন্ধুবান্ধব ও অনভিজ্ঞ আত্মীয় দ্বারা প্রভাবিত হয়ে গড্ডলিকাপ্রবাহে গা ভাসিয়ে দেয়। ফলে তারা ভাসতে গিয়ে ডুবতে বসে!

‘দ্য ক্যাডার’ বইটিতে বাংলাদেশে প্রথমবারের মতো আমি FCC (Facility-based Cadre Chart) ব্যবহার করেছি। এটা ইউনিক একটা চার্ট যা সঠিক ক্যাডারক্রমটি বেছে নিতে সহায়তা করবে। আরও আছে ইন্ডিভিজুয়্যাল ক্যাডার প্রোফাইল। যেখান থেকে জানতে পারবেন কোন ক্যাডারে কী কী সুবিধা এবং অসুবিধা আছে।

৭. সবশেষে সঠিকভাবে বিসিএস ফরম পূরণের উপর দেওয়া আছে ২১টি প্র্যাক্টিক্যাল টিপস যা অভিজ্ঞ কর্মকর্তাদের সাথে পরামর্শ করে দেওয়া হয়েছে।
উল্টাপাল্টা তথ্য দিয়ে ফরম পূরণ করলে বিসিএস পরীক্ষায় প্রাথমিকভাবে সুপারিশ পেলেও চূড়ান্ত নিয়োগের সময় ঝামেলা পোহাতে হবে। এমনকি নিয়োগ বাতিল করে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অসাবধানে তথ্য দিয়ে চাকরিতে নিয়োগ পেলেও চাকরিজীবনের যেকোনো পর্যায়ে তথ্যে গড়মিল দেখা গেলে আপনাকে বরখাস্ত করে বেতনভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। ফরম পূরণের উপর দেওয়া টিপ্সগুলো আপনাকে অসাবধনতার কারণে সৃষ্ট মহাবিপর্যয় থেকে রক্ষা পেতে সহায়তা করবে।

নবীন বিসিএস পরীক্ষার্থীদেরকে বিষয়ভিত্তিক প্রস্তুতি কৌশল, ক্যাডার চয়েজ, ফরম পূরণ, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফেশন নিয়ে হাজারো প্রশ্নের উত্তর জানতে হয়। এই প্রশ্নগুলোর জবাব গুছিয়ে কোথাও লেখা নেই। ‘দ্য ক্যাডার’ বইটি এই অভাব পূরণ করবে।

সব প্রতিযোগিতাই দিন দিন কঠিনতর হচ্ছে, বিসিএস পরীক্ষাও তার ব্যতিক্রম নয়। বিসিএস পরীক্ষা শুধু পাশ করার পরীক্ষা নয়, অন্য প্রতিযোগীর চেয়ে এগিয়ে থাকার পরীক্ষা। ‘দ্য ক্যাডার’ বইটি পড়ুন, চাকরিপ্রাপ্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দ্য ক্যাডার”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!